উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপ-সাধন প্রক্রিয়ার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপসাধন প্রক্রিয়াটি যৌক্তিক নয় বলে আমি মনে করি। অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৩৯ ধারায় বলা হয়েছে, সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ সাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন। উদ্দীপকের সুমন, সুজন এবং স্বপন তিন ভাই মিলে তিন বছরের জন্য একটি সেলুন প্রতিষ্ঠা করেন। তারা চুক্তি অনুযায়ী ব্যবসায়ে মূলধন বিনিয়োগ, ব্যবসায় পরিচালনা ও মুনাফা ভোগ করে থাকেন। তিন বছর পর ব্যবসায়ের সময় পার হলে সুমন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ফলে প্রতিষ্ঠানটির বিলোপসাধন ঘটে। অংশীদারি আইনের ৪২ ধারা অনুযায়ী কোনো অংশীদারি ব্যবসায় যদি নির্দিষ্ট সময়ের জন্য পরিচালিত হয়, তবে ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর পরই ব্যবসায়টির বিশেষ ঘটনাসাপেক্ষে বিলোপসাধন ঘটবে। উদ্দীপকের সেলুনের ব্যবসায়টি ৩ বছর মেয়াদের জন্য ছিল। তাই চুক্তি অনুযায়ী ব্যবসায়টি ৩ বছর অতিক্রম হওয়ার পর পরই বিলোপ সাধন ঘটবে। ৩ বছর পরবর্তী কোনো ঘটনা বা কোনো অংশীদারের মৃত্যু এক্ষেত্রে ব্যবসায়ের বিলোপসাধনে আর কোনো প্রভাব ফেলতে পারবে না। তাই সুমন নামক অংশীদারের মৃত্যুতে উদ্দীপকের ব্যবসায়টির পুনরায় বিলোপসাধনের আর কোনো প্রয়োজনই পড়বে না। তাই বলা যায়, নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর অংশীদারের মৃত্যুতে উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টির বিলোপসাধন প্রক্রিয়ার কোনো যৌক্তিকতা নেই।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির বিলোপ-সাধন প্রক্রিয়ার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর