মালিকানার ভিত্তিতে জনাব খালেকের প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মালিকানার ভিত্তিতে জনাব খালেকের প্রতিষ্ঠানটি একটি একমালিকানা ব্যবসায়। মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায়ে অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তখন তাকে একমালিকানা ব্যবসায় বলে। যে-কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এ জাতীয় কারবার শুরু করতে পারেন। উদ্দীপকের জনাব খালেক নিজের জমানো অর্থ এবং মায়ের কাছ থেকে কিছু অর্থ ধার নিয়ে মূলধন গঠন করে একটি মুদির দোকান স্থাপন করেন। এ ব্যবসায় হতে প্রাপ্ত লাভ তিনি ভোগ করবেন এবং ক্ষতি হলে তার দায়ভারও তাকে বহন করতে হবে। ব্যবসায়ের একমাত্র মালিক হিসেবে তিনি ব্যবসায়টি পরিচালনা, নিয়ন্ত্রণ ও অর্থের যোগান দেওয়াসহ সকল কাজ একাই সম্পাদন করে থাকেন। আর এ সকল বৈশিষ্ট্যসমূহ একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই জনাব খালেকের ব্যবসায়টিকে একমালিকানা ব্যবসায় হিসেবে অভিহিত করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
মালিকানার ভিত্তিতে জনাব খালেকের প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর