উদ্দীপকের প্রতিষ্ঠানটির জনপ্রিয়তার যৌক্তিক কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠান অর্থাৎ একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার যৌক্তিক কিছু কারণ রয়েছে। একমালিকানা ব্যবসায় প্রাচীনতম ব্যবসায় হিসেবে বিশ্বের অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত সকল দেশেই স্বীকৃত। প্রাচীনতম ব্যবসায় হলেও বর্তমান বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে এখনও সবচেয়ে জনপ্রিয় ব্যবসায় হিসেবে টিকে আছে। একমালিকানা ব্যবসায়ে এমন কিছু বৈশিষ্ট্য ও সুবিধা আছে যে কারণে এ জাতীয় ব্যবসায় সকলের নিকট জনপ্রিয়। উদ্দীপকের জনাব খালেক স্বল্প মূলধন নিয়ে একমালিকানা ব্যবসায় স্থাপন করেন। এ ব্যবসায় হতে যা লাভ হবে তা তিনি একাই ভোগ করবেন এবং লোকসানের দায়ভারও তাকে বহন করতে হবে। এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে আইনগত ঝামেলা না থাকায় জনপ্রিয়তার দিক থেকে সকল ব্যবসায়ের শীর্ষে অবস্থান করে। জনাব খালেক এক মালিকানায় তার ব্যবসায়টি গঠন ও পরিচালনা করে থাকেন। যে কেউ ইচ্ছা করলে স্বল্প মূলধন নিয়ে এ জাতীয় ব্যবসায় অর্থাৎ একমালিকানা ব্যবসায়টি শুরু করতে পারেন। এ ব্যবসায় সহজে গঠন করা যায়। এতে কোনো আইনগত ঝামেলা নেই। এটি স্বাধীন একটি ব্যবসায়। এক্ষেত্রে ব্যক্তি নিজের সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সফলতা পেতে পারেন। মালিক নিজেই এই ব্যবসায় নিয়ন্ত্রণ করতে পারে। মালিক একজন বিধায় এই ব্যবসায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অন্য কোনো পক্ষ জানতে পারে না, ফলে ব্যবসায়ের গোপনীয়তা রক্ষা পায়। যে-কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। মালিক নিজের ইচ্ছায় যেমন এ ব্যবসায় শুরু করে ঠিক তেমনি নিজের ইচ্ছায় কোনোরূপ ঝামেলা ছাড়া ব্যবসায়টি বন্ধ করতে পারে। মূলত উপর্যুক্ত এ সকল কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সকলের নিকট জনপ্রিয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির জনপ্রিয়তার যৌক্তিক কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর