অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কী? ব্যাখ্যা কর।
উত্তর: অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি হলো চুক্তি। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠিত হয়। এই চুক্তি অংশীদারি ব্যবসায়ের দিকনির্দেশক হিসেবে কাজ করে। অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার এবং ভবিষ্যতে বিরোধ মীমাংসা এ চুক্তি অনুযায়ীই হয়ে থাকে। তাই চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় পরিচালনা অসম্ভব প্রায়। সংগত কারণেই চুক্তিকে অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি কী? ব্যাখ্যা কর।
উত্তর