হাজেরা বানুর কর্মসংস্থানের ধরনটি ব্যাখ্যা কর।
উত্তর: হাজেরা বানুর কর্মসংস্থানের ধরনটি হলো আত্মকর্মসংস্থান। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। উদ্দীপকের হাজেরা বানু ঢাকার বেইলী রোডে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি তার নিজস্ব পুঁজি বা ঋণ করা অর্থ নিয়ে, নিজের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ঝুঁকি নিয়ে ব্যবসায়টি স্থাপন করে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আর তার কাজের এই বৈশিষ্ট্যগুলোর সাথে আত্মকর্মসংস্থানের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, হাজেরা বানুর কর্মসংস্থানের ধরনটি হলো আত্মকর্মসংস্থান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
হাজেরা বানুর কর্মসংস্থানের ধরনটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর