হাজেরা বানুর ঋণ নেওয়ার প্রক্রিয়াটি কোন পরিবেশকে প্রভাবিত কের? মতামত দাও।
উত্তর: হাজেরা বানুর ঋণ নেওয়ার প্রক্রিয়াটি অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে। দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায়ে পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত উন্নত সে দেশ তত বেশি অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের হাজেরা বানু একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। বিউটি পার্লারের প্রত্যেক গ্রাহক তাদের সেবায় সন্তুষ্টি প্রকাশ করে। অতিরিক্ত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য অনেকেই পার্লরটির সংস্করণ করে আয়তন বৃদ্ধি করতে পরামর্শ দেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তিনি পার্লারটির আয়তন বৃদ্ধি করতে পারছেন না। তাই তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার চিন্তাভাবনা করেছেন। হাজেরা বানু তার ব্যবসায়ের সম্প্রসারণে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা চিন্তা করে। এক্ষেত্রে তিনি যদি সহজ শর্তে ঋণ সংগ্রহ করতে পারেন তবে তিনি সেই সংগৃহীত ঋণের অর্থ দ্বারা খুব সহজেই তার ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করতে পারবেন। প্রত্যেক ব্যবসায়ের জন্য অর্থ হলো তার প্রাণস্বরূপ। অর্থের নিরবচ্ছিন্ন আগমন ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম বহাল রেখে ব্যবসায়ের পরিধি বৃদ্ধিতে সহায়তা করে। আর পর্যাপ্ত অর্থের অভাব ব্যবসায়ের সম্প্রসারণকে বাধাগ্রস্ত করে এমনকি এই কারণে ব্যবসায় বন্ধ পর্যন্ত হয়ে যায়। তাই ঋণ প্রদানের মাধ্যমে অর্থের অভাবে যেন কোনো ব্যবসায় বন্ধ বা বাধাগ্রস্ত না হয় সে উদ্দেশ্যে দেশে বিরাজমান অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা কাজ করে যায়। আর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা হলো অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। তাই বলা যায়, হাজেরা বানুর ঋণ নেওয়ার প্রক্রিয়াটি অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
হাজেরা বানুর ঋণ নেওয়ার প্রক্রিয়াটি কোন পরিবেশকে প্রভাবিত কের? মতামত…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর