সকল আত্মকর্মসংস্থানকারীকে উদ্যোক্তা বলা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা ব্যক্তিকে আত্মকর্মসংস্থান বলে। অন্যদিকে যেব্যক্তি, ঝুঁকি নিয়ে নিজের চেষ্টায় নতুন কোনো উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বলে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কাজ করেন। অন্যদিকে নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও মানুষের কাজের ব্যবস্থা করা হলো উদ্যোক্তার কাজ। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি নিজের সাথে অন্যের কর্মসংস্থান নিয়ে চিন্তা করলে তিনি উদ্যোক্তায় পরিণত হন। তাই সকল আত্মকর্মসংস্থানকারীকে উদ্যোক্তা বলা যায় না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
সকল আত্মকর্মসংস্থানকারীকে উদ্যোক্তা বলা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর