কবিরের ইউটিউব দেখে আম চাষ করা কি প্রশিক্ষণের মধ্যে পড়ে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: কবিরের ইউটিউব দেখে আম চাষ করা প্রশিক্ষণের মধ্যে পড়ে বলে আমি মনে করি। কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদনে জ্ঞান ও দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রয়োজন। জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে এটি প্রশিক্ষণার্থীকে কাজের প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিত করে তোলে। এতে প্রশিক্ষণার্থীর মনোবল বাড়ে। ফলে তারা আত্মবিশ্বাস ও দক্ষতা নিয়ে কাজ করার উৎসাহ পায়। উদ্দীপকে কবির তার গ্রামে পেঁপে ও কুল চাষ করে লোকসানের মুখে পড়েন। এরপর নতুন কিছু চাষাবাদের কৌশল ও উপায় খুঁজতে তিনি ইউটিউবের সাহায্য নেন। এতে তিনি তার এলাকার মাটি ও আবহাওয়ার সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক আম চাষের উপায়, পদ্ধতি খুঁজে পান। ফলে তিনি আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেন। এবার তিনি আম চাষে পূর্ণ সফলতা পেয়েছেন। এক্ষেত্রে ইউটিউব তাকে আম চাষের আধুনিক উপায় ও পদ্ধতির ধারণা দিয়ে তার দক্ষতা, মনোবল বাড়িয়েছে। এভাবে কাজের দক্ষতা অর্জনের বিষয়টি প্রশিক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ। তাই কবিরের ইউটিউব দেখে আম চাষ করা প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
কবিরের ইউটিউব দেখে আম চাষ করা কি প্রশিক্ষণের মধ্যে পড়ে? উত্তরের সপক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর