শেয়ারFacebookWhatsApp

“অংশীদারি ব্যবসায় মূলত চুক্তি ও বিশ্বাসকেন্দ্রিক ব্যবসায়” - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: “অংশীদারি ব্যবসায় মূলত চুক্তি ও বিশ্বাসকেন্দ্রিক ব্যবসায়”- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। অংশীদাররা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তি সম্পাদনের মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন করে। অংশীদারদের মধ্যে যেকোনো সমস্যা চুক্তির মাধ্যমে সমাধান করা হয়। আবার, অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাবে বিরোধ দেখা দিলে ব্যবসায়ের বিলোপ হয়। উদ্দীপকের শহিদ, জসীম ও নাজিম একটি কনফেকশনারির মালিক। চুক্তি অনুযায়ী তারা ব্যবসায়ের লাভ-ক্ষতি সমহারে বণ্টন করে নেয়। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, কোনো অংশীদার এককভাবে কনফেকশনারি পণ্যের ব্যবসায় করতে পারবে না। কিন্তু জসীম পাউরুটির ব্যবসায় শুরু করে। অন্যদিকে, নাজিম তার অংশ মুনিরের কাছে বিক্রি করে দেয়। এতে ব্যবসায়ের মূল উদ্যোক্তা শহিদ সমস্যার সম্মুখীন হয়। উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটির অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাব দেখা দেয়। এজন্য তারা চুক্তির শর্ত ভঙ্গ করে। তাই ব্যবসায়টির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এক্ষেত্রে জসীম ও নাজিম যদি বিশ্বাসের সাথে ব্যবসায় করতো তবে চুক্তির শর্ত ভঙ্গ হতো না। এতে শহিদের সাথে তাদের বিরোধ হতো না। ফলে ব্যবসায়টি দ্রুত সফলতা লাভ করতে পারতো। তাই বলা যায়, অংশীদারি ব্যবসায় মূলত চুক্তি ও বিশ্বাসকেন্দ্রিক ব্যবসায়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

“অংশীদারি ব্যবসায় মূলত চুক্তি ও বিশ্বাসকেন্দ্রিক ব্যবসায়” - উদ্দীপক…

উদ্দীপক

শহিদ, জসিম ও নাজিম একটি কনফেকশনারির মালিক। তারা ব্যবসায়ের লাভ-ক্ষতি সমহারে বণ্টন করে নেয়। চুক্তির শর্তানুযায়ী তারা কেউ এককভাবে কনফেকশনারি পণ্যের ব্যবসায় করতে পারবে না। কিন্তু জসিম এককভাবে ছোট পরিসরে একটি পাউরুটি উৎপাদনের কারখানা শুরু করলে নাজিম তার অংশ মুনিরের কাছে বিক্রি করে দেয়। ব্যবসায়ের মূল উদ্যোক্তা শহিদ এতে বেশ বেকায়দায় পড়ে যায়।

Dhaka · 2022

উত্তর

একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় হলো একমালিকানা ব্যবসায়।

উত্তর

সরকার কর্তৃক নির্ধারিত নিবন্ধকের অফিসে অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তিপত্র সংরক্ষণ ও নাম তালিকাভুক্ত করাকে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলে। নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অপর অংশীদারের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে। এ ব্যবসায় তৃতীয় পক্ষের বিরুদ্ধেও মামলা করতে পারে। এছাড়া, পাল্টা পাওনা আদায়ে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় সুবিধা পায়। তাই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করাটাই বেশি যৌক্তিক।

উত্তর

নাজিমের কাজটির কারণে আইনের ৪৪ ধারা অনুযায়ী আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে। ১৯৩২ সালের অংশীদারি আইনের ৪৪ ধারায় আদালতের মাধ্যমে বিলোপসাধনের কথা উল্লেখ আছে। এক্ষেত্রে কোনো অংশীদার ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করলে বা কোনো অংশীদার অন্য অংশীদারদের না জানিয়ে মালিকানা বিক্রি বা হস্তান্তর করলে ব্যবসায়টি আদালতের মাধ্যমে বিলুপ্ত হয়। এছাড়াও কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি কিংবা কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলেও বিলোপসাধন হয়ে থাকে। উদ্দীপকের শহিদ, জসীম ও নাজিম একটি কনফেকশনারির মালিক। চুক্তির শর্ত অনুযায়ী তারা কেউ এককভাবে কনফেকশনারি পণ্যের ব্যবসায় করতে পারবে না। কিন্তু জসীম পাউরুটি উৎপাদন কারখানা দেয়। আর নাজিম তার অংশ মুনিরের কাছে বিক্রি করে দেয়। এক্ষেত্রে নাজিম অন্য অংশীদারদের না জানিয়ে মালিকানা হস্তান্তর করায় ব্যবসায়টির চুক্তি ভঙ্গ হবে। এর সাথে আদালত কর্তৃক অংশীদারি ব্যবসায় বিলোপসাধনের বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই অংশীদারি আইনের ৪৪ ধারা অনুযায়ী ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন হবে।

উত্তর

“অংশীদারি ব্যবসায় মূলত চুক্তি ও বিশ্বাসকেন্দ্রিক ব্যবসায়”- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। অংশীদাররা পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তি সম্পাদনের মাধ্যমে অংশীদারি ব্যবসায় গঠন করে। অংশীদারদের মধ্যে যেকোনো সমস্যা চুক্তির মাধ্যমে সমাধান করা হয়। আবার, অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাবে বিরোধ দেখা দিলে ব্যবসায়ের বিলোপ হয়। উদ্দীপকের শহিদ, জসীম ও নাজিম একটি কনফেকশনারির মালিক। চুক্তি অনুযায়ী তারা ব্যবসায়ের লাভ-ক্ষতি সমহারে বণ্টন করে নেয়। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, কোনো অংশীদার এককভাবে কনফেকশনারি পণ্যের ব্যবসায় করতে পারবে না। কিন্তু জসীম পাউরুটির ব্যবসায় শুরু করে। অন্যদিকে, নাজিম তার অংশ মুনিরের কাছে বিক্রি করে দেয়। এতে ব্যবসায়ের মূল উদ্যোক্তা শহিদ সমস্যার সম্মুখীন হয়। উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটির অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাব দেখা দেয়। এজন্য তারা চুক্তির শর্ত ভঙ্গ করে। তাই ব্যবসায়টির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। এক্ষেত্রে জসীম ও নাজিম যদি বিশ্বাসের সাথে ব্যবসায় করতো তবে চুক্তির শর্ত ভঙ্গ হতো না। এতে শহিদের সাথে তাদের বিরোধ হতো না। ফলে ব্যবসায়টি দ্রুত সফলতা লাভ করতে পারতো। তাই বলা যায়, অংশীদারি ব্যবসায় মূলত চুক্তি ও বিশ্বাসকেন্দ্রিক ব্যবসায়।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
'XX^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
'XX^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।