উদ্দীপকের আরফানের নেতৃত্ব কোন ধরনের? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের আরফানের নেতৃত্ব স্বৈরতান্ত্রিক। এ ধরনের নেতৃত্বে কর্মীদেরকে চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করা হয়। কাজে ভুল হলে প্রয়োজনে তাদেরকে শাস্তি দেওয়া হয়। নেতা নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। কর্মীদের মতামত বা সুযোগ-সুবিধার কোনো গুরুত্ব দেওয়া হয় না। নেতা কর্মীদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন। উদ্দীপকের আরফান তার প্রতিষ্ঠানের কর্মীদের সবসময় চাপের মধ্যে রাখেন। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন। তিনি শুধু আদেশ করেন, কোনো জবাবদিহি করেন না। তিনি সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সামর্থ্যের ওপর নির্ভর করেন। তাই কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের বলে ভাবতে পারে না। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই আরফানের নেতৃত্বকে স্বৈরতান্ত্রিক বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের আরফানের নেতৃত্ব কোন ধরনের? বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর