“সুভাষ চন্দ্রের সার্বিক পদক্ষেপ সঠিক”- ব্যবস্থাপনার কার্যাবলির আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের সুভাষ চন্দ্রের গৃহীত পরিকল্পনা ছাড়া ব্যবস্থাপনার অন্যান্য কার্যাবলিগুলো সঠিক বলে আমি মনে করি। ব্যবস্থাপনার মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য অন্যকে দিয়ে দক্ষভাবে ও কৌশলে কাজ করিয়ে নেওয়া হয়। পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনার কার্যাবলি। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে এ কাজগুলো সঠিকভাবে করা আবশ্যক। উদ্দীপকের সুভাষ চন্দ্র সুনন্দা বেকার্স এর মালিক। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে কাঁচামাল সংগ্রহ করেন। তিনি বিস্কুট, কেকসহ নানা খাদ্য সামগ্রীর কারিগর নিয়োগ দেন। এ কাজটি কর্মীসংস্থানের সাথে সম্পর্কিত। তিনি একটি কারখানাও স্থাপন করেন। কিন্তু কে, কোথায়, কখন উৎপাদন প্রক্রিয়ায় নিয়োজিত থাকবে তা তিনি নির্ধারণ করেননি। এক্ষেত্রে তিনি পরিকল্পনা নির্ধারণের কাজটি সঠিকভাবে করেননি। এ কারণে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। পরবর্তীতে সুভাষ চন্দ্র কর্মীদের উৎসাহ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে পদক্ষেপ নেন। অর্থাৎ তিনি কর্মীদের প্রেষণা দেন এবং সমন্বয়ের ব্যবস্থা করেন। এ কাজগুলোর পাশাপাশি সঠিক পরিকল্পনা নিতে হবে। এ কাজটি না করলে ব্যবস্থাপনার অন্যান্য কাজ ব্যর্থ হয়ে যায়। কারণ পরিকল্পনার ওপর ভিত্তি করেই ব্যবস্থাপনার বাকি কাজগুলো করা হয়। সুভাষ চন্দ্র পরিকল্পনা না করে অন্যান্য কাজ সঠিকভাবে করলেও ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
“সুভাষ চন্দ্রের সার্বিক পদক্ষেপ সঠিক”- ব্যবস্থাপনার কার্যাবলির আলোক…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর