মাসুম ও তার বন্ধুদের নতুন ব্যবসায় সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: মাসুম ও তার বন্ধুদের নতুন ব্যবসায় সংগঠন হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এর গুরুত্ব অসীম। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা এর শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এ কোম্পানির শেয়ার জনগণের কাছে বিক্রি করা যায়। এছাড়া এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। সদস্য সংখ্যা বেশি হওয়ায় সহজেই মূলধন সংগ্রহ করা যায়। উদ্দীপকে মাসুম ও তার ৩০ জন বন্ধু মিলে প্রথমে 'সুমন ট্রেডার্স' নামে প্রাইভেট লিমিটেড কোম্পানি চালু করেন। তারা প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপন করতে চান। এজন্য প্রচুর মূলধনের প্রয়োজন। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ার কারণে তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে না। তাই তারা ব্যবসায়ের ধরন পরিবর্তন করেন। প্রযুক্তিনির্ভর শিল্প স্থাপনের লক্ষ্যে 'সুমন ট্রেডার্স' ব্যবসায়টি দ্বিতীয় পর্যায়ে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। ব্যবসায়টি এখন জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। এতে ব্যবসায় সম্প্রসারণ করে বৃহৎ আকারে পণ্য উৎপাদন সম্ভব হয়। ফলে গ্রাহক চাহিদা পূরণ সম্ভব হয়। বৃহৎ আকারে পণ্য উৎপাদন করতে অনেক লোকবল দরকার। তাই দেশের জনগণের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়। তাই বলা যায় মাসুম ও তার বন্ধুদের গঠিত পাবলিক লিমিটেড কোম্পানির গুরুত্ব রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
মাসুম ও তার বন্ধুদের নতুন ব্যবসায় সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর