শেয়ারFacebookWhatsApp

মালিকানার ভিত্তিতে 'সুমন ট্রেডার্স' প্রথম দিকে কোন ধরনের সংগঠন ছিল? ব্যাখ্যা করো।

উত্তর: মালিকানার ভিত্তিতে 'সুমন ট্রেডার্স' প্রথম দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। আইনসৃষ্ট যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এই কোম্পানি জনগণের কাছে সরাসরি শেয়ার বিক্রি করতে পারে না। এছাড়া এ কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায় না। কোম্পানির সদস্যদের দায় সীমিত। উদ্দীপকে মাসুম ও তার ৩০ জন বন্ধু মিলে আইন অনুযায়ী 'সুমন ট্রেডার্স' নামে একটি ব্যবসায় স্থাপন করেন। এ ব্যবসায়ের সদস্যদের দায় সীমিত। এ ব্যবসায়ের শেয়ার জনগণের কাছে বিক্রি করা যায় না। 'সুমন ট্রেডার্স' ব্যবসায়টি আইনের মাধ্যমে গঠিত হয়েছে। ব্যবসায়টির সদস্য সংখ্যা ২ জন থেকে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে মিলে যায়। তাই বলা যায় যে, মালিকানার ভিত্তিতে 'সুমন ট্রেডার্স' প্রথম দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

মালিকানার ভিত্তিতে 'সুমন ট্রেডার্স' প্রথম দিকে কোন ধরনের সংগঠন ছিল?…

উদ্দীপক

মাসুম ও তার ৩০ জন বন্ধু মিলে আইন অনুযায়ী 'সুমন ট্রেডার্স' নামে একটি ব্যবসায় স্থাপন করেন। এ ব্যবসায়ের সদস্যগণের দায় সীমিত এবং এটি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে না। পরবর্তীতে তারা প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপনের লক্ষ্যে ব্যবসায়ের ধরন পরিবর্তন এবং বৃহৎ পরিসরে ব্যবসায় শুরু করেন। ফলে তাদের ব্যবসায়ে দেশের বহু মানুষের কাজের ব্যবস্থা হয়। তারা জনসাধারণের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে নতুন ব্যবসায়ের জন্য মূলধন সংগ্রহ করেন।

Chittagong · 2021

উত্তর

কয়েকটি প্রাথমিক সমবায় সমিতি মিলে কেন্দ্রীয় সমবায় সমিতি গড়ে ওঠে।

উত্তর

একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় হলো একমালিকানা ব্যবসায়। এ ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে। মালিকের মৃত্যু, শারীরিক অক্ষমতা, দেউলিয়াত্ব প্রভৃতি কারণে এ ব্যবসায় যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাই এ ব্যবসায় সহজেই বিলোপসাধন হয়।

উত্তর

মালিকানার ভিত্তিতে 'সুমন ট্রেডার্স' প্রথম দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল। আইনসৃষ্ট যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এই কোম্পানি জনগণের কাছে সরাসরি শেয়ার বিক্রি করতে পারে না। এছাড়া এ কোম্পানির শেয়ার হস্তান্তর করা যায় না। কোম্পানির সদস্যদের দায় সীমিত। উদ্দীপকে মাসুম ও তার ৩০ জন বন্ধু মিলে আইন অনুযায়ী 'সুমন ট্রেডার্স' নামে একটি ব্যবসায় স্থাপন করেন। এ ব্যবসায়ের সদস্যদের দায় সীমিত। এ ব্যবসায়ের শেয়ার জনগণের কাছে বিক্রি করা যায় না। 'সুমন ট্রেডার্স' ব্যবসায়টি আইনের মাধ্যমে গঠিত হয়েছে। ব্যবসায়টির সদস্য সংখ্যা ২ জন থেকে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে মিলে যায়। তাই বলা যায় যে, মালিকানার ভিত্তিতে 'সুমন ট্রেডার্স' প্রথম দিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল।

উত্তর

মাসুম ও তার বন্ধুদের নতুন ব্যবসায় সংগঠন হলো পাবলিক লিমিটেড কোম্পানি। এর গুরুত্ব অসীম। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা এর শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এ কোম্পানির শেয়ার জনগণের কাছে বিক্রি করা যায়। এছাড়া এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। সদস্য সংখ্যা বেশি হওয়ায় সহজেই মূলধন সংগ্রহ করা যায়। উদ্দীপকে মাসুম ও তার ৩০ জন বন্ধু মিলে প্রথমে 'সুমন ট্রেডার্স' নামে প্রাইভেট লিমিটেড কোম্পানি চালু করেন। তারা প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপন করতে চান। এজন্য প্রচুর মূলধনের প্রয়োজন। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ার কারণে তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে না। তাই তারা ব্যবসায়ের ধরন পরিবর্তন করেন। প্রযুক্তিনির্ভর শিল্প স্থাপনের লক্ষ্যে 'সুমন ট্রেডার্স' ব্যবসায়টি দ্বিতীয় পর্যায়ে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। ব্যবসায়টি এখন জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। এতে ব্যবসায় সম্প্রসারণ করে বৃহৎ আকারে পণ্য উৎপাদন সম্ভব হয়। ফলে গ্রাহক চাহিদা পূরণ সম্ভব হয়। বৃহৎ আকারে পণ্য উৎপাদন করতে অনেক লোকবল দরকার। তাই দেশের জনগণের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়। তাই বলা যায় মাসুম ও তার বন্ধুদের গঠিত পাবলিক লিমিটেড কোম্পানির গুরুত্ব রয়েছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।