উদ্দীপকের জনাব সাইফুলের কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনবা সাইফুলের কাজটিকে বলা হয় ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে অন্যদের দিয়ে কাজ আদায় করার কৌশল। ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা দিয়ে শুরু হয়ে সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। এভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়। উদ্দীপকে জনাব সাইফুল 'আশা ও দীশা' স্টোরের মালিক। ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়ায় কিছু কর্মী নিয়োগ দেন। তিনি সচেতনতার সাথে যাচাই করে কর্মী নিয়োগ করেন। এ কাজটি কর্মীসংস্থানের অন্তর্গত। এছাড়া তিনি একজন ম্যানেজার নিয়োগ করেন। ম্যানেজার মালিকের নির্দেশনায় সকল কর্মীকে কাজ ভাগ করে দেন এবং তদারকি করেন। এখানে ম্যানেজার সংগঠিতকরণ ও তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ কাজটি করেন। আর জনাব সাইফুল ম্যানেজারের মাধ্যমে নির্দেশনা বাস্তবায়ন করেন। এছাড়া, কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়ানো হয়। এটি কর্মীদের কাজের প্রতি প্রেষিত করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিতে সংগঠিতকরণ, কর্মীসংস্থান, প্রেষণা, নিয়ন্ত্রণ প্রভৃতি কাজ লক্ষণীয়। এ কাজগুলো ব্যবস্থাপনার মাধ্যমে করা হয়। তাই বলা যায়, জনাব সাইফুল ব্যবস্থাপনার কাজ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের জনাব সাইফুলের কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর