উদ্দীপকে জনাব আকতারের প্রথম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আকতারের প্রথম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায় সংগঠন। এ ব্যবসায় এককমালিকানায় গঠিত ও পরিচালিত হয়। মালিক একাই ব্যবসায়ে 'পুঁজি বিনিয়োগ করেন। তাই ব্যবসায়ের মুনাফা মালিক একাই পায়। আবার ক্ষতি হলে তার দায় সে একাই নেয়। উদ্দীপকে জনাব আকতার কলেজের পাশে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান দেন। এতে তিনি নিজস্ব মূলধন বিনিয়োগ করেন। ব্যবসায়টি তিনি একাই পরিচালনা করেন। ব্যবসায় সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত তিনি একাই নেন। তাই এর লাভ-ক্ষতিও তিনি একাই বহন করেন। এসব বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায়ের সাথে সঙ্গতিপূর্ণ। তাই জনাব আকতারের প্রথম ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে জনাব আকতারের প্রথম ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের?…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর