আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আলোকে জুয়েলের প্রশিক্ষণের সার্থকতা মূল্যায়ন করো
উত্তর: জুয়েলের মতো যুবকদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণ অত্যন্ত সার্থক ভূমিকা পালন করে। কোনো বিশেষ কাজ যথাযথভাবে করতে প্রশিক্ষণ একান্তভাবে প্রয়োজন। এটি কর্মীদের কর্মদক্ষতা ও যোগ্যতা বাড়াতে সহায়ক। তাই যেকোনো কাজের আগে প্রশিক্ষণ নেওয়া উচিত। উদ্দীপকের ইব্রাহীম সাহেব নট্রামস থেকে কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনায় প্রশিক্ষণ কোর্স করেন। তারপর নিজের এলাকায় 'মা কম্পিউটার ট্রেনিং সেন্টার' নামে একটি ব্যবসায় শুরু করেন। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি জুয়েল নামে কর্মচারীকে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দেন। এতে তার দক্ষতা বাড়ে এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। প্রশিক্ষণ পাওয়ার ফলে জুয়েল তার কাজ সম্পর্কে আরও গভীরভাবে ধারণা পেয়েছে। এতে কম্পিউটার চালনায় তার দক্ষতা ও যোগ্যতাও বেড়েছে। ফলে সে নিজেই এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। আর এর মাধ্যমে অপচয় ও ব্যয় কমানো সম্ভব। অন্যদিকে, প্রশিক্ষণ পেয়ে জুয়েল তার প্রতিষ্ঠানের সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারছে। ফলস্বরূপ প্রতিষ্ঠানটি লাভবান হচ্ছে। তাই আমি মনে করি, জুয়েলের মতো যুবকদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রশিক্ষণ অত্যন্ত সার্থক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আলোকে জুয়েলের প্রশিক্ষণের …
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর