কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়?
উত্তর: যে সত্তা বা অস্তিত্বের মাধ্যমে কোম্পানি নিজ নামে গঠিত ও পরিচালিত হয়, তাকে কোম্পানির কৃত্রিম সত্তা বলে। কোম্পানিকে তার মালিক বা শেয়ারহোল্ডারদের থেকে সম্পূর্ণ আলাদা সত্তা হিসেবে দেখা হয়। এ সংগঠন ব্যক্তি না হয়েও নিজ নামে চুক্তি করা, লেনদেন ও প্রয়োজনে মামলা করতে পারে। কোম্পানি সিলমোহর ব্যবহার করে নিজ নামেই পরিচিত ও পরিচালিত হয়। এটিই কোম্পানি সংগঠনের কৃত্রিম ব্যক্তিসত্তা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়?
উত্তর