নাসিমা বেগম কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পেয়েছেন? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের নাসিমা বেগম মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ পেয়েছেন। এ মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি নিয়ে থাকে। বিশেষ করে গ্রামের দুস্থ, শিক্ষিত অর্ধ-শিক্ষিত মহিলাদেরকে স্ব-কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এর মূল লক্ষ্য। এটি উদ্যোগী মহিলাদের দক্ষতা বাড়াতে কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণেরও ব্যবস্থা করে। উদ্দীপকের নাসিমা বেগম স্বামীর মৃত্যুর পর একটি মন্ত্রণালয়ের অধীনে পিঠা তৈরির ওপর প্রশিক্ষণ নেন। তিনি এ প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করেন। আর তা কাজে লাগিয়ে দেশীয় পিঠা তৈরি করে স্থানীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করেন। এভাবে তিনি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেন ও স্বাবলম্বী হন। তার এ কাজে সহায়তাকারী প্রতিষ্ঠানটি হলো মহিলা বিষয়ক মন্ত্রণালয়। এখান থেকেই মূলত মহিলাদের আত্মকর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সুতরাং, নাসিমা বেগম মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ নেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
নাসিমা বেগম কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পেয়েছেন? বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর