সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: যে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সরকার কর্তৃক সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়াকে বলা হয় সরকারি পৃষ্ঠপোষকতা। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে সরকার দেশের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ঘটায়। কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ প্রভৃতি সরকার প্রদত্ত সুবিধা। এরূপ সুবিধা বা পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসায়ীরা সহজেই ব্যবসায় স্থাপন ও সম্প্রসারণ করতে পারে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর