নাসিমা বেগমের মতো উদ্যোক্তা সৃষ্টির প্রক্রিয়া উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উদ্যোক্তা সৃষ্টির প্রক্রিয়ায় নাসিমা বেগমের মতো আরও উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব বলে আমি মনে করি। উদ্যোক্তারা ব্যবসায় শুরুর আগে পর্যাপ্ত সহায়তা পেলে সহজে ব্যবসায় গড়ে তুলতে পারেন। তবে প্রশিক্ষণ ও সরকারি সুযোগ-সুবিধা পেলে ব্যবসায়ে সফলতা পাওয়া অনেক সহজ হয়। উদ্দীপকের নাসিমা বেগম স্বামীর মৃত্যুর পর পিঠা তৈরির ওপর প্রশিক্ষণ নেন। এরপর দেশীয় বিভিন্ন পিঠা তৈরি করে স্থানীয় বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে সরবরাহ করেন। তার প্রতিষ্ঠানে পাঁচ জন মহিলাকেও নিয়োগ করেন। তিনি মনে করেন সুযোগ পেলে আরও বড় পরিসরে এ কাজটি তিনি করতে পারবেন। নাসিমা বেগম মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ নিয়ে তার ব্যবসায়ে দ্রুত সফলতা পান। এ মন্ত্রনালয় ছাড়াও এদেশে আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়। এ ছাড়া সরকারি পৃষ্ঠপোষকতায় উদ্যোক্তারা ব্যবসায় বান্ধব পরিবেশ পান। অনুকূল পরিবেশে সহজে তারা ব্যবসায়ের পরিধি বাড়াতে পারেন। এভাবে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান ও দক্ষ উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
নাসিমা বেগমের মতো উদ্যোক্তা সৃষ্টির প্রক্রিয়া উদ্দীপকের আলোকে বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর