ব্যবস্থাপনাকে ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবস্থাপনার পারস্পরিক নির্ভরশীল ও ধারাবাহিক কাজের সমষ্টিকে ব্যবস্থাপনা প্রক্রিয়া বলে। ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা দিয়ে শুরু হয়ে সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে আবার নতুন পরিকল্পনা তৈরি করা হয়। এভাবে ব্যবস্থাপনার কাজগুলো চলমান ধারায় আবর্তিত হয়। তাই একে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
ব্যবস্থাপনাকে ধারাবাহিক প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর