রাতুল গার্মেন্টস এ কর্মীদের উদ্দীপ্তকরণে মি. আনোয়ার কোন কৌশল অবলম্বন করেছেন? বর্ণনা করো।
উত্তর: রাতুল গার্মেন্টস এ কর্মীদের উদ্দীপ্তকরণে মি. আনোয়ার প্রেষণা কৌশল অবলম্বন করেছেন। এর মাধ্যমে কর্মীদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করা যায়। শুধু নির্দেশনা দিলেই কর্মীরা কাজ করে না। বরং, তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহও সৃষ্টি করতে হয়। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে উৎসাহ বাড়ানো হয়। কর্মীদের মধ্যে কাজের উৎসাহ তৈরির এ প্রক্রিয়াই হলো প্রেষণা। উদ্দীপকের মি. আনোয়ার রাতুল গার্মেন্টস এর ব্যবস্থাপক। তিনি মাঝে-মধ্যে কর্মীদের কাজের অগ্রগতির খবরাখবর নিয়ে থাকেন। অনেকের কাজে খুশি হয়ে তিনি পুরস্কৃতও করে থাকেন। এতে কর্মীরা তাদের দায়িত্ব পালনে আরো উদ্বুদ্ধ এবং আন্তরিক হন। এছাড়া, তারা নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করবে। ফলে তারা নিজের আগ্রহে কাজ করবে। তাদের মানসিক প্রশান্তিও আসবে। প্রতিষ্ঠানের প্রতি তারা অনুগতও থাকবে। এসব বৈশিষ্ট্য প্রেষণার সাথে সম্পর্কিত। সুতরাং মি. আনোয়ার প্রেষণার মাধ্যমে কর্মীদের উদ্দীপ্ত করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
রাতুল গার্মেন্টস এ কর্মীদের উদ্দীপ্তকরণে মি. আনোয়ার কোন কৌশল অবলম্ব…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর