উদ্দীপকে বর্ণিত কোন নেতৃত্বকে তুমি সমর্থন করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত গণতান্ত্রিক ও লাগামহীন নেতৃত্বের মধ্যে আমি গণতান্ত্রিক নেতৃত্বকে সমর্থন করি। গণতান্ত্রিক নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেন। এ নেতৃত্বে অধস্তনরা গুরুত্ব পায়। আর মুক্ত বা লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের ওপর কাজের দায়িত্ব ছেড়ে দেন। কর্মীদের কাজে নেতা কোনো হস্তক্ষেপ করেন না। এতে কর্মীদের কাজে গতি আসে না। উদ্দীপকের মি. মুসা তার প্রতিষ্ঠানের কর্মীদের চাহিদা পূরণ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেন। তাদের সাথে আন্তরিক হয়ে কাজ আদায় করেন। প্রতিষ্ঠানের যেকোনো বিষয়ে তাদের সাথে আলোচনা করেন। তারপর নিজের চিন্তা মতো সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। অন্যদিকে, মি. নয়ন তার প্রতিষ্ঠানের কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন। এখানে তিনি মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করেন। মি. মুসা গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করায় কর্মীরা তার প্রতি সন্তুষ্ট ও অনুগত থাকে। তারা কাজের প্রতি অনেক আগ্রহী থাকে। তাদের কাজের মান ভালো হয়। এছাড়া, কর্মীদের সাথে আলাপ-আলোচনা হয় বলে মি. মুসা উত্তম সিদ্ধান্ত নিতে পারেন। এতে প্রতিষ্ঠানে সহজে সফলতা আসে। অন্যদিকে, মি. নয়ন মুক্ত বা লাগামহীন নেতৃত্ব অনুসরণ করায় কর্মীরা কাজে ফাঁকি দেওয়ার সুযোগ পায়। তিনি কাজের তদারকি না করায় কর্মীরা ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে কাজ করে। ফলে কাজের মান ভালো হয় না। কর্মীরা বেশি স্বাধীনতা পেয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে লক্ষ্য অর্জন সম্ভব হয় না। তাই প্রতিষ্ঠানের সফলতা অর্জনে মি. মুসার গণতান্ত্রিক নেতৃত্বই উত্তম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কোন নেতৃত্বকে তুমি সমর্থন করো? যুক্তি দাও।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর