আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উদ্দীপকের সংগঠনটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উদ্দীপকের সমবায় সংগঠনটির ভূমিকা অপরিসীম। সমশ্রেণিভুক্ত ব্যক্তিরা সমান অধিকারের ভিত্তিতে একত্র হয়ে সমবায় সমিতি গড়ে তোলেন। মূলত 'একতাই বল' পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে এ সমিতি পরিচালনা করেন। এর মূল উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ-সামাজিক কল্যাণ সাধন। উদ্দীপকে বগুড়ার ২৫ জন কৃষক একত্রে 'সোনালী কৃষি সমিতি' নামে একটি সংগঠন গড়ে তোলেন। সদস্যগণ একই শ্রেণির পেশায় নিয়োজিত। তাদের এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো নিজেদের আর্থিক উন্নয়ন, কল্যাণ, সমঅধিকার এবং পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি। বগুড়ার কৃষকগণ তাদের নিজেদের অবস্থার উন্নতির জন্য একত্র হন। তাদের গঠিত সমিতির উদ্দেশ্যগুলো অর্জিত হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। তাই বলা যায়, আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকের সমবায় সমিতিটির ভূমিকা অপরিসীম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উদ্দীপকের সংগঠনটির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর