'নন্দিনী ড্রেস হাউজ' এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? বর্ণনা করো।
উত্তর: 'নন্দিনী ড্রেস হাউজ' এ গণতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এ নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলাপ-আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন। এক্ষেত্রে নেতা সব ক্ষমতা নিজের কাছে না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে দেন। তিনি কর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে কাজ আদায়ের চেষ্টা করেন। এতে নেতার প্রতি কর্মীদের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। উদ্দীপকের মি. মুসা 'নন্দিনী ড্রেস হাউজ' নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাহিদা পূরণ ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেন। তিনি কর্মীদের প্রতি বেশ আন্তরিক। প্রতিষ্ঠানের যেকোনো বিষয়ে তিনি কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন। এতে কর্মীরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ মনে করে। তবে তিনি নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেন। কর্মীদের সাথে আন্তরিক সম্পর্ক তৈরি করে তিনি কাজ করিয়ে নেন। এসব বৈশিষ্ট্যের সাথে গণতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। সুতরাং, 'নন্দিনী ড্রেস হাউজ' এ গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
'নন্দিনী ড্রেস হাউজ' এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর