সমবায় সমিতির মূলনীতির আলোকে উদ্দীপকের সংগঠনের কার্যক্রম বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সংগঠনটি সমবায় সমিতির মূলনীতির আলোকে এর কার্যক্রম পরিচালনা করে। সমবায় সমিতি হলো সমমনা ও সমশ্রেণির নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর সংগঠন। সদস্যদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য এটি কিছু মূলনীতি মেনে গড়ে ওঠে। একতা, সাম্য, পারস্পরিক সহযোগিতা, আস্থা ও বিশ্বাস, গণতান্ত্রিক মূল্যবোধ প্রভৃতি সমবায় সমিতির মূলনীতি। উদ্দীপকে বগুড়ার ২৫ জন কৃষক নিজেদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করেন। সমিতির নাম হলো 'সোনালী কৃষি সমিতি'। এটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভোটের মাধ্যমে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়। ফলে সদস্যের অবস্থার উন্নয়ন সাধিত হয়। সমবায় সমিতি একতাই বল নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। উদ্দীপকে সমমনা কয়েকজন কৃষক একতার ভিত্তিতে 'সোনালী কৃষি সমিতি' গঠন করে। সাম্যের নীতি অনুযায়ী সমিতির সকল সদস্য সমান মর্যাদার অধিকারী। সমবায়ের আরেকটি মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ। অর্থাৎ, সমবায় সমিতিতে সকলের ভোটের অধিকার আছে এবং প্রত্যেকে একটি মাত্র ভোট দিতে পারে। উদ্দীপকের সমিতিটিতেও সদস্যরা ভোটের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করে। আবার, পারস্পরিক সহযোগিতার নীতি অনুযায়ী সদস্যরা একে অপরের প্রয়োজনে এগিয়ে আসে। তাই বলা যায়, সমবায় সমিতি এর মূলনীতির আলোকেই কার্যক্রম পরিচালনা করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
সমবায় সমিতির মূলনীতির আলোকে উদ্দীপকের সংগঠনের কার্যক্রম বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর