শফিক ও করিমের পরবর্তী কার্যক্রমটি মূল্যায়ন করো।
উত্তর: শফিক ও করিম পরবর্তীতে পাবলিক লিমিটেড কোম্পানি স্থাপনের সিদ্ধান্ত নেন। এ ধরনের কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। এর সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন ও সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করতে পারে। তাই এতে অর্থসংস্থানের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের শফিক ও করিম তাদের পরিচালিত অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন করেন। এরপর তারা বেশি মুনাফা লাভের আশায় নতুন আরেকটি ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নেন। সেখানে তারা জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান। আর ইচ্ছা করলেই এর বিলোপ ঘটানো যাবে না। উদ্দীপকের শফিক ও করিম পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে চান। এজন্য তাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন হতে হবে। জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে এ ব্যবসায়ের অর্থসংস্থান করা হবে। এতে মূলধনের পরিমাণ অনেক বেশি হবে। তাই ব্যবসায়ের সম্প্রসারণ সহজ হবে। ফলে পণ্যের উৎপাদনের পরিমাণ বাড়বে। আবার, আইন অনুযায়ী এটি পরিচালিত হওয়ায় কারো অনুপস্থিতিতেও এর কার্যক্রম ব্যাহত হবে না। এটি ব্যবসায়ে সফলতা লাভে সহায়ক হবে। সুতরাং, শফিক ও রফিকের পাবলিক লিমিটেড কোম্পানি স্থাপনের সিদ্ধান্তটি যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
শফিক ও করিমের পরবর্তী কার্যক্রমটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর