শেয়ারFacebookWhatsApp

তিন বন্ধুর পরিচালিত ব্যবসায়টির বিলোপসাধন প্রক্রিয়াটি কী? বর্ণনা করো।

উত্তর: তিন বন্ধুর পরিচালিত অংশীদারি ব্যবসায়টি সকলে একমত হয়ে বিলোপসাধন হবে। অংশীদারি আইনের ৪০ ধারায় সকলে একমত হয়ে বিলোপসাধনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সকল অংশীদারদের সম্মতিক্রমে ব্যবসায় বন্ধ করা যায়। এ ধরনের বিলোপসাধন যেকোনো সময় হতে পারে। উদ্দীপকের রফিক, শফিক, করিম তিন বন্ধু সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় স্থাপন করেন। অর্থাৎ তাদের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়। হঠাৎ রফিক স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তার পক্ষে ব্যবসায় পরিচালনা করা সম্ভব না। এজন্য তিনি ব্যবসায় থেকে অবসর নেওয়ার কথা বাকি দুজনকে জানিয়ে দেন। এরপর সবাই একমত হয়ে ব্যবসায়টির কার্যক্রম বন্ধ করে। সুতরাং, ১৯৩২ সালের আইন অনুযায়ী উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ হয়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

তিন বন্ধুর পরিচালিত ব্যবসায়টির বিলোপসাধন প্রক্রিয়াটি কী? বর্ণনা করো।

উদ্দীপক

বিদেশফেরত রফিক, শফিক, করিম তিন বন্ধু সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় স্থাপন করেন। প্রথম বছরে ব্যবসায় ভালো মুনাফা হয়। কিন্তু হঠাৎ করে রফিক সিদ্ধান্ত নেন, তিনি বিদেশে স্থায়ীভাবে বসবাস করবেন এবং বিষয়টি শফিক ও করিমকে জানিয়ে দেন। ফলে ব্যবসায়টির বিলোপসাধন ঘটে। পরবর্তীতে শফিক ও করিম প্রচুর মুনাফা লাভের আশায় নতুন আরেকটি ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নেন। সেখানে জনগণের মাঝে উচ্চ হারে সুদের ঋণের পরিবর্তে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করবেন। আর ইচ্ছা হলেই বিলোপ ঘটানো যাবে না।

Comilla · 2021

উত্তর

নূন্যতম দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন সদস্যের সমন্বয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে গঠিত আইনসৃষ্ট সংগঠন হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি।

উত্তর

যে সত্তা বা অস্তিত্বের মাধ্যমে কোম্পানি নিজ নামে গঠিত ও পরিচালিত হয়, তাকে কোম্পানির কৃত্রিম সত্তা বলে। কোম্পানিকে তার মালিক বা শেয়ারহোল্ডারদের থেকে সম্পূর্ণ আলাদা সত্তা হিসেবে দেখা হয়। এ সংগঠন ব্যক্তি না হয়েও নিজ নামে চুক্তি করা, লেনদেন ও প্রয়োজনে মামলা করতে পারে। কোম্পানি সিলমোহর ব্যবহার করে নিজ নামেই পরিচিত ও পরিচালিত হয়। এটিই কোম্পানি সংগঠনের কৃত্রিম ব্যক্তিসত্তা।

উত্তর

তিন বন্ধুর পরিচালিত অংশীদারি ব্যবসায়টি সকলে একমত হয়ে বিলোপসাধন হবে। অংশীদারি আইনের ৪০ ধারায় সকলে একমত হয়ে বিলোপসাধনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে সকল অংশীদারদের সম্মতিক্রমে ব্যবসায় বন্ধ করা যায়। এ ধরনের বিলোপসাধন যেকোনো সময় হতে পারে। উদ্দীপকের রফিক, শফিক, করিম তিন বন্ধু সমঝোতার মাধ্যমে একটি ব্যবসায় স্থাপন করেন। অর্থাৎ তাদের ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়। হঠাৎ রফিক স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তার পক্ষে ব্যবসায় পরিচালনা করা সম্ভব না। এজন্য তিনি ব্যবসায় থেকে অবসর নেওয়ার কথা বাকি দুজনকে জানিয়ে দেন। এরপর সবাই একমত হয়ে ব্যবসায়টির কার্যক্রম বন্ধ করে। সুতরাং, ১৯৩২ সালের আইন অনুযায়ী উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ হয়।

উত্তর

শফিক ও করিম পরবর্তীতে পাবলিক লিমিটেড কোম্পানি স্থাপনের সিদ্ধান্ত নেন। এ ধরনের কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। এর সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন ও সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করতে পারে। তাই এতে অর্থসংস্থানের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের শফিক ও করিম তাদের পরিচালিত অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন করেন। এরপর তারা বেশি মুনাফা লাভের আশায় নতুন আরেকটি ব্যবসায় স্থাপনের সিদ্ধান্ত নেন। সেখানে তারা জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান। আর ইচ্ছা করলেই এর বিলোপ ঘটানো যাবে না। উদ্দীপকের শফিক ও করিম পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে চান। এজন্য তাদের সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন হতে হবে। জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির মাধ্যমে এ ব্যবসায়ের অর্থসংস্থান করা হবে। এতে মূলধনের পরিমাণ অনেক বেশি হবে। তাই ব্যবসায়ের সম্প্রসারণ সহজ হবে। ফলে পণ্যের উৎপাদনের পরিমাণ বাড়বে। আবার, আইন অনুযায়ী এটি পরিচালিত হওয়ায় কারো অনুপস্থিতিতেও এর কার্যক্রম ব্যাহত হবে না। এটি ব্যবসায়ে সফলতা লাভে সহায়ক হবে। সুতরাং, শফিক ও রফিকের পাবলিক লিমিটেড কোম্পানি স্থাপনের সিদ্ধান্তটি যথার্থ হয়েছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।