মালিকানার ভিত্তিতে শামীমার ব্যবসায়ের ধরনটি ব্যাখ্যা করো।
উত্তর: মালিকানার ভিত্তিতে শামীমার ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়। একমালিকানা ব্যবসায় একজন মাত্র ব্যক্তির মালিকানায় গড়ে ওঠে। তিনিই এ ব্যবসায়ের উদ্যোক্তা, পরিচালক ও অর্থের যোগান দিয়ে থাকেন। একইভাবে মালিকই সব ঝুঁকি, দায়, লাভ ও লোকসান বহন করেন। উদ্দীপকের শামীমা একটি টেইলারিং দোকানের মালিক। তার ব্যবসায়ের আর কোনো অংশীদার নেই। আবার, তিনিই ব্যবসায়ের যাবতীয় মূলধন যোগান দিয়েছেন। এছাড়া, তিনি নিজেই এটি পরিচালনা করেন। অন্যদিকে তিনিই একমাত্র মালিক হওয়ায় ব্যবসায়ের সব মুনাফা একাই ভোগ করবেন। তাই এর সব ঝুঁকি এবং দায়ও তাকেই বহন করতে হবে। এসব বৈশিষ্ট্য একমালিকানা ব্যবসায়ের সাথে সম্পর্কিত। তাই মালিকানার ভিত্তিতে শামীমার ব্যবসায়টিকে একমালিকানা ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
মালিকানার ভিত্তিতে শামীমার ব্যবসায়ের ধরনটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর