জনাব হাবিবের সিদ্ধান্তের সঠিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের জনাব হাবিবের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তটি যথার্থ বলে আমি মনে করি। কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পন্ন করার জন্য দক্ষতা থাকতে হয়। প্রশিক্ষণ কর্মীদের এ দক্ষতা ও যোগ্যতা বাড়ায়। তাই কাজে নিয়োগ দেওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। উদ্দীপকের জনাব হাবিব তার নিজ গ্রামে একটি কুটির শিল্প স্থাপন করেন। এজন্য তিনি শিল্পটির সাথে জড়িত বিভিন্ন দিক বিবেচনা করেন। কিন্তু তার প্রতিষ্ঠানের পণ্য বিক্রির পরিমাণ অত্যন্ত কম। এর কারণ অনুসন্ধান করে তিনি জানতে পারেন উৎপাদিত পণ্যের মান নিম্নমানের। তাই তিনি কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। জনাব হামিদ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কর্মীরা তাদের কাজ সম্পর্কে আরও গভীরভাবে জ্ঞান অর্জন করতে পারবে। আবার, প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতা ও যোগ্যতাও বাড়াবে। ফলে তারা আগের থেকে কম সময়ে সর্বোচ্চ মানের পণ্য উৎপাদন করতে সমর্থ হবে। আর পণ্যের মান যথাযথ হলে ক্রেতারাও সেগুলো কিনতে আগ্রহী হবে। ফলে তার উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রি বেড়ে মুনাফাও বাড়বে। সুতরাং, জনাব হাবিব কর্মীদের প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছেন তা অত্যন্ত যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
জনাব হাবিবের সিদ্ধান্তের সঠিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর