'সতেজ এন্টারপ্রাইজ'-এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত কি যৌক্তিক? মতামত দাও।
উত্তর: ব্যবসায় নিবন্ধন না হওয়ায় 'দেশ এন্টারপ্রাইজ' এর 'সততা এন্টারপ্রাইজ' এর বিরুদ্ধে মামলার সিদ্ধান্তটি যৌক্তিক নয়। লিখিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসায় নিবন্ধিত হয়। অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় আইনগত সুযোগ-সুবিধা পেয়ে থাকে। অনিবন্ধিত ব্যবসায়ের পক্ষে তা পাওয়া সম্ভব না। তাছাড়া অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের সদস্যরা একে অপরের বিরুদ্ধে এবং তৃতীয়পক্ষের বিরুদ্ধে অধিকার আদায়ে মামলা করতে পারে না। উদ্দীপকে রাফিদ, রাশিক ও রাকিব মৌখিক সমঝোতার ভিত্তিতে 'দেশ এন্টারপ্রাইজ' প্রতিষ্ঠা করেছিলেন। 'সতেজ এন্টারপ্রাইজ'-এর মালিক জনাব রিমন 'দেশ এন্টারপ্রাইজ' থেকে বাকিতে ১৫,০০০ টাকার পণ্য কেনে। 'দেশ এন্টারপ্রাইজ' এই টাকার জন্য তাগাদা দিলে জনাব রিমন গড়িমসি করে। এজন্য 'দেশ এন্টারপ্রাইজ' 'সততা এন্টারপ্রাইজ' এর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়। উদ্দীপকে 'দেশ এন্টারপ্রাইজ' মৌখিক সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়। মৌখিক চুক্তিতে অংশীদারি ব্যবসায় নিবন্ধন সম্ভব না। অতএব, উদ্দীপকের 'দেশ এন্টারপ্রাইজ' ব্যবসায়টি অনিবন্ধিত। অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত হলে তৃতীয়পক্ষের বিরুদ্ধে অধিকার বা পাওনা আদায়ে মামলা করতে পারে না। তাই 'সততা এন্টারপ্রাইজ' এর বিরুদ্ধে মামলার সিদ্ধান্তটি, যৌক্তিক নয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
'সতেজ এন্টারপ্রাইজ'-এর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত কি যৌক্তিক? মত…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর