আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব মহসিনের নেতৃত্বের ধরনটি মূল্যায়ন করো।
উত্তর: আদর্শ নেতার সাংগঠনিক দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, পরিশ্রমী, দায়িত্বশীলতা প্রভৃতি গুণাবলির আলোকে জনাব মহসিনের মুক্ত নেতৃত্বের গুরুত্ব আছে বলে আমি মনে করি। নেতার কাজ হচ্ছে লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত ও পরিচালিত করা। উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজ করে। আবার, নেতার অযোগ্যতা প্রতিষ্ঠানকে ব্যর্থ করে দিতে পারে। তাই নেতাকে কৌশলে লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হয়। উদ্দীপকে জনাব মহসিন 'মাইশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ' এর ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানে মুক্ত নেতৃত্ব পদ্ধতি অনুসরণ করেন। এতে কর্মীদের মধ্যে স্বেচ্ছাচারিতা মনোভাব দেখা দেয়। কাজেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই জনাব মহসিন বিচক্ষণতার সাথে নিজের কাজের ধরনে পরিবর্তন আনেন। প্রতিষ্ঠানের বিশৃঙ্খল অবস্থায় জনার মহসিন কর্মীদের ওপর নির্ভর না করে নিজেই নিরলসভাবে কাজ শুরু করেন। এখানে তার মধ্যে নেতার পরিশ্রমী গুণটি ফুটে ওঠে। তিনি নিজে থেকে প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদন করায় তার দায়িত্বশীলতা দেখে কর্মীরাও অনুপ্রেরণা পায়। এছাড়া তিনি তার প্রতিষ্ঠানে কোন কাজের জন্য কে উপযুক্ত তা বাছাই করে দায়িত্ব বণ্টন করেন। এ কাজটির মাধ্যমে তার সাংগঠনিক দক্ষতা গুণটি প্রকাশ পায়। আর তিনি মুক্ত নেতৃত্ব অনুসরণ করায় প্রথমদিকে সমস্যা হলেও পরবর্তীতে কর্মীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ দেখা যায়। তিনি কর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখতে চান। ফলস্বরূপ, বর্তমানে তার প্রতি কর্মীরা সন্তুষ্ট। আর প্রতিষ্ঠানের উৎপাদন ও মুনাফার পরিমাণও বেড়েছে। সুতরাং, নেতৃত্বের গুণাবলির আলোকে জনাব মহসিনের মুক্ত নেতৃত্ব অনুসরণ যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব মহসিনের নেতৃত্বের ধরনটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর