উদ্দীপকের আলোকে জনাব আশিকের গৃহীত সিদ্ধান্তটি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব আশিকের দক্ষ কর্মীসংস্থানের সিদ্ধান্তটি নেওয়া যথার্থ হয়েছে বলে আমি মনে করি। প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার জন্য কর্মীসংস্থান প্রয়োজন। কারণ এ কর্মীরাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে কাজ করে। অদক্ষ ও অযোগ্য কর্মী সফলতা আনতে পারে না। উদ্দীপকের জনাব আশিক বছরের শুরুতে প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ, করেন। এরপর একজন সুপারভাইজারের দায়িত্বে বিভিন্ন বিভাগকে ভাগ করেন। সেখানে প্রত্যেক কর্মী একে অপরের সাথে সম্পর্কিত থাকে। কিন্তু তবুও প্রতিষ্ঠানটি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তাই তিনি শূন্যপদে যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগের ব্যবস্থা করেন। এ কাজটি কর্মীসংস্থানকে নির্দেশ করে। জনাব আশিক প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী নিয়োগ করতে চান। এতে নিয়োগপ্রাপ্ত কর্মী কোন কাজ কীভাবে করতে হবে তা সহজেই বুঝতে পারবে। আর দক্ষ কর্মীরা কাজের ভুল-ত্রুটিও কমাতে পারবে। তারা দক্ষতার সাথে ভালোমানের কাজ করবে। এতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পথ সহজ হবে। সুতরাং, জনাব আশিকের দক্ষ কর্মীসংস্থানের সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের উন্নয়নে ও সফলতা লাভে ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব আশিকের গৃহীত সিদ্ধান্তটি ব্যবস্থাপনার দৃষ্টিকো…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর