রবিনের 'মিল্ক পয়েন্ট' প্রতিষ্ঠার কাজটি কোন ধরনের কর্মসংস্থানের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো।
উত্তর: রবিনের 'মিল্ক পয়েন্ট' প্রতিষ্ঠার কাজটি আত্মকর্মসংস্থানের অন্তভুক্ত। এক্ষেত্রে ব্যক্তি নিজের দক্ষতা, পরিশ্রম ও মেধাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কাজের ব্যবস্থা করে। এ কাজে ব্যক্তির ঝুঁকি থাকলেও আয়ের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের রবিনের শিক্ষাগত যোগ্যতা কম থাকায় কোথাও চাকরি পাননি। তাই তিনি মায়ের জমানো টাকায় 'মিল্ক পয়েন্ট' নামে খাঁটি দুধ ও ডিম বিক্রির দোকান দেন। পরবর্তীতে তিনি নিজে হাতে তৈরি মশলা, আটা, মধু প্রভৃতি বিক্রি শুরু করেন। ব্যবসায়িক ঝুঁকি নিয়েই তিনি এ কাজগুলো করছেন। তবে পণ্যের গুণগত মান ভালো হওয়ায় তিনি দ্রুত সফলতা অর্জন করেন। নিজের দক্ষতা দিয়েই তিনি নিজের কাজের ব্যবস্থা করেছেন। তাই রবিনের কাজটিকে আত্মকর্মসংস্থান বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
রবিনের 'মিল্ক পয়েন্ট' প্রতিষ্ঠার কাজটি কোন ধরনের কর্মসংস্থানের অন্ত…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর