'রবিনের কাজটি মূল্যায়ন করে কীভাবে এলাকার বেকারদেরকে উদ্বুদ্ধ করা যায় তা বিশ্লেষণ করো।
উত্তর: রবিনের আত্মকর্মসংস্থানমূলক কাজকে সহজীকরণ ও স্বীকৃতি দিয়ে এলাকার, বেকারদেরকে উদ্বুদ্ধ করা যায়। দেশে চাকরির সুযোগ সীমিত থাকায় অনেকে চাকরিতে প্রবেশের সুযোগ পায় না। আবার অনেকে ব্যবসায়ের ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তা স্থাপন করতে পারে না। ফলে দেশে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে। উদ্দীপকের রবিন চাকরি না নেয়ে 'মিল্ক পয়েন্ট' নামে দুধ ও ডিমের দোকান দেন। এক্ষেত্রে তিনি মায়ের জমানো টাকায় ব্যবসায় শুরু করেন। পরবর্তীতে তিনি ব্যবসায় সম্প্রসারণ করেন। ফলে তিনি নিজের পাশাপাশি আরও অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তার দেখাদেখি অনেকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়। দেশের বেকারত্বের সংখ্যা কমানোর জন্য যুব সমাজকে আত্মকর্মসংস্থানে আগ্রহী করতে হবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যুব সমাজের জন্য মূলধনকে সহজলভ্য বা সহজশর্তে ঋণের ব্যবস্থা করতে হবে। এতে যুব সমাজ উদ্যোগ নিতে পিছপা হবে না। এছাড়া রবিনের কাজকে বিভিন্ন মাধ্যমে প্রচার করে যুব সমাজকে এ ব্যাপারে অবহিত করতে হবে। রবিনকে তার কাজের জন্য পুরস্কার ও সম্মাননা দিলে দেশের যুব সমাজ আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
'রবিনের কাজটি মূল্যায়ন করে কীভাবে এলাকার বেকারদেরকে উদ্বুদ্ধ করা যা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর