নেতৃত্বের ধরন অনুযায়ী জনাব কাদের কোন ধরনের নেতা বর্ণনা করো।
উত্তর: নেতৃত্বের ধরন অনুযায়ী জনাব কাদের স্বৈরতান্ত্রিক নেতা। এ ধরনের নেতা কর্মীদেরকে চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করেন। কাজে ভুল হলে প্রয়োজনে তাদের শাস্তিও দেন। এ ধরনের নেতা নিজের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নেন। কর্মীদের মতামত বা সুযোগ-সুবিধার কোনো গুরুত্ব দেন না। উদ্দীপকের জনাব কাদের তার প্রতিষ্ঠানের কর্মীদের বিশ্বাস করেন না। কর্মীদের সামর্থ্যের ওপর তার কোনো আস্থা নেই। তিনি সবসময় কর্মীদের কাজ করতে বাধ্য করেন। এ ধরনের নেতা শুধু আদেশ করেন, কোনো জবাবদিহি করেন না। আর কর্মীদের প্রতি সবসময় নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাদেরকে সবসময় চাপের মধ্যে রাখেন। তাই কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের ভাবতে পারে না। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। তাই জনাব কাদেরকে স্বৈরতান্ত্রিক নেতা বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
নেতৃত্বের ধরন অনুযায়ী জনাব কাদের কোন ধরনের নেতা বর্ণনা করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর