নতুন ব্যবসায় সংগঠন গড়ে তোলার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: প্রয়োজনীয় মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনাব শাকিল ও তার বন্ধুরা নতুন পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন। এ ধরনের কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন ও সর্বোচ্চ শেয়ার সংখ্যায় সীমাবদ্ধ। এতে ন্যূনতম তিনজন পরিচালক থাকে। এছাড়া এর শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করা যায়। তাই এতে অর্থসংস্থানের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের জনাব শাকিল ও তার বন্ধুরা প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেন। পরবর্তীতে তারা একটি নতুন ব্যবসায় সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পরিচালক সংখ্যা হবে ন্যূনতম তিনজন। এছাড়া, তারা জনগণের কাছে শেয়ার বিক্রি করে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করেন। উদ্দীপকে জনাব শাকিল ও তার বন্ধুরা পরবর্তীতে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন। এটি জনগণের কাছে শেয়ার বিক্রি করে অধিক মূলধন সংগ্রহ করতে পারে। এতে সহজে ব্যবসায়ের পরিধি বাড়ানো যায়। এ ধরনের প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা বেশি থাকে। তাই পণ্যের চাহিদা বেশি থাকে। ফলে ব্যবসায়ে দ্রুত সফলতা লাভ করা যায়। অর্থাৎ ব্যবসায়ে অধিক মূলধনের যোগান ব্যবসায়কে বৃহদায়তন প্রতিষ্ঠানের সুবিধা দেয়। তাই উদ্দীপকে নতুন করে পাবলিক লিমিটেড কোম্পানি গড়ে তোলা যৌক্তিক হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
নতুন ব্যবসায় সংগঠন গড়ে তোলার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর