প্রতিষ্ঠানের জন্য জনাব কাদেরের নেতৃত্বের চেয়ে জনাব আশরাফের নেতৃত্ব অধিকতর যুক্তিযুক্ত- মূল্যায়ন করো।
উত্তর: প্রতিষ্ঠানের জন্য জনাব কাদেরের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের চেয়ে জনাব আশরাফের গণতান্ত্রিক নেতৃত্ব অধিকতর যুক্তিযুক্ত বলে আমি মনে করি। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করেন। এখানে কর্মীদের কোনো গুরুত্ব থাকে না। আর, গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে 'কর্মীরা নিজেদের গুরুত্ব পায়। উদ্দীপকে জনাব কাদের তার প্রতিষ্ঠানের কর্মীদের বিশ্বাস করেন না। তাদের সবসময় চাপের মধ্যে রাখন। অর্থাৎ, তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। অন্যদিকে, জনাব আশরাফ তার ব্যবসায়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে অধস্তনদের সাথে আলোচনা করেন। এক্ষেত্রে তিনি গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। জনাব কাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করায় কর্মীরা তাকে পছন্দ করে না। তার প্রতি কর্মীরা সবসময় অসন্তুষ্ট থাকে। ফলে তারা কাজের প্রতি আগ্রহও হারিয়ে ফেলে। দীর্ঘমেয়াদে এরূপ নেতৃত্ব ভালো ফল দেয় না। আর জনাব আশরাফ গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করায় কর্মীরা নিজেদের গুরুত্ব পায়। তারা সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দিতে পেরে নিজেদেরকে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ মনে করে। এতে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে। তারা নেতার প্রতিও সবসময় সন্তুষ্ট থাকে। এরূপ নেতৃত্ব দীর্ঘমেয়াদে বেশি কার্যকর হয়। তাই জনাব আশরাফের গণতান্ত্রিক নেতৃত্বই উত্তম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রতিষ্ঠানের জন্য জনাব কাদেরের নেতৃত্বের চেয়ে জনাব আশরাফের নেতৃত্ব …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর