জনাব নাফিজ তার বন্ধুদের নিয়ে কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তোলেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব নাফিজ তার বন্ধুদের নিয়ে অংশীদারি ব্যবসায় সংগঠন গড়ে তোলেন। দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এ ব্যবসায় গঠন করে। এর মূলভিত্তি হলো চুক্তি। এক্ষেত্রে চুক্তি অনুযায়ী ব্যবসায় পরিচালিত হয়। এর লাভ-ক্ষতি বণ্টিত হয় চুক্তি অনুসারে। উদ্দীপকের জনাব নাফিজ একটি সুপারশপ পরিচালনা করেন। তিনি ব্যবসায়ের সম্প্রসারণ করতে চান। এজন্য তিনি তার কয়েকজন বন্ধুকে নিয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তারা ব্যবসায় গঠন ও পরিচালনা করেন। অর্থাৎ, চুক্তি তাদের ব্যবসায়ের মূলভিত্তি। এক্ষেত্রে ব্যবসায়ের লাভ-ক্ষতি অংশীদারদের মধ্যে চুক্তি অনুযায়ী বণ্টিত হবে। এসব বৈশিষ্ট্যের সাথে অংশীদারি ব্যবসায়ের মিল আছে। তাই, জনাব নাফিজ ও তার বন্ধুদের ব্যবসায়টিকে অংশীদারি ব্যবসায় বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব নাফিজ তার বন্ধুদের নিয়ে কোন ধরনের ব্যবসায় সংগঠন গড়ে তোলেন? ব্য…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর