জনাব শাকিল ও তার বন্ধুদের গঠিত প্রথম প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব শাকিল ও তার বন্ধুদের গঠিত প্রথম প্রতিষ্ঠানটি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন। সদস্যদের দায় সীমিত থাকে। এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র কেনার আহ্বান জানাতে পারে না। উদ্দীপকের জনাব শাকিল ও তার কয়েকজন বন্ধু মিলে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। এর শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। ব্যবসায়ের দেনা পরিশোধের জন্য ব্যক্তিগত সম্পদ দায়বদ্ধ থাকে না। অর্থাৎ, সদস্যদের দায় সীমিত। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে মিলে যায়। তাই জনাব শাকিল ও তার বন্ধুদের গঠিত প্রথম প্রতিষ্ঠানটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব শাকিল ও তার বন্ধুদের গঠিত প্রথম প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর