উদ্দীপকের 'প্রাপ্য লিমিটেড'-এর ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'প্রাপ্য লিমিটেড' ব্যবসায়টি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন হয়। এর শেয়ার হস্তান্তরযোগ্য নয়। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার কেনার আহ্বান জানাতে পারে না। নিবন্ধনের পরেই এ কোম্পানি কাজ শুরু করতে পারে। উদ্দীপকের জনাব খালেক ও তার ৯ জন বন্ধু মিলে 'প্রাপ্য লিমিটেড' নামে একটি ব্যবসায় স্থাপনের কাজ শুরু করেছেন। এক্ষেত্রে ব্যবসায়ের সদস্য সংখ্যা ১০ জন। জনাব খালেক ও তার বন্ধুরা নিবন্ধকের কাছে প্রয়োজনীয় দলিলপত্র ফি দিয়ে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। এরপর ব্যবসায়ের কাজ শুরু করেন। কাজ শুরু করতে তাদের কার্যারম্ভের অনুমতিপত্র প্রয়োজন নেই। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে মিলে যায়। তাই প্রাপ্য লিমিটেডকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের 'প্রাপ্য লিমিটেড'-এর ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর