উদ্দীপকে জনাব সাইফুলের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরনটি পরিবর্তন করলে উৎপাদন বাড়াতে সহায়ক হবে? এর সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব সাইফুলের প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের পরিবর্তে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করলে তা উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে আমি মনে করি। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের ওপর চাপ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করেন। এখানে কর্মীদের গুরুত্ব থাকে না। আর, গণতান্ত্রিক নেতৃত্বে নেতা কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এখানে কর্মীদের গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে জনাব সাইফুল কর্মীদের সাথে কোনো আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেন এবং কাজ দেন। কর্মীরা সামান্য কোনো ভুল করলেই তাদের ছাঁটাই করেন। ফলে তারা খুবই চাপের মধ্যে থাকে এবং হতাশায় থাকে। এখানে তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। এ নেতৃত্ব অনুসরণ করায় কর্মীদের কাজের মান ভালো হয় না। ফলে প্রতিষ্ঠানের উৎপাদন কমতে থাকে। কয়েক বছর পর প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার উপক্রম হয়। এ অবস্থায় প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করা উচিত। এতে কর্মীরা নিজেদের মতামত দিতে পারবে। তারা সুযোগ-সুবিধামতো কাজ করতে পারবে। ফলে নেতার প্রতি কর্মীরা সন্তুষ্ট হয়ে কাজ করবে। এতে কাজের মান ও উৎপাদনের পরিমাণ ভালো হবে। এভাবে সহজে লক্ষ্য অর্জিত হবে। সুতরাং, জনাব সাইফুলের প্রতিষ্ঠানের উৎপাদন বাড়াতে নেতৃত্বের ধরন পরিবর্তন করতে হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাইফুলের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরনটি পরিবর্তন করলে উ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর