উদ্দীপকে জনাব রিপনের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব রিপন আমলাতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। এ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন। কর্মীরা নেতার আদেশ পালনে বাধ্য থাকেন। এখানে নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ হয়। উদ্দীপকের জনাব রিপন তার কারখানার কর্মীদের মধ্যে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেন। আর যথাসময়ে তা আদায় করে নেন। কর্মীরাও সঠিক সময়ে শৃঙ্খলার সাথে কাজ সম্পন্ন করেন। এ ধরনের নেতৃত্বে কর্মীরা সবসময় নিয়মমাফিক দায়িত্ব ও কর্তব্য পালন করেন। তারা নেতার আদেশ ও প্রতিষ্ঠানের কাজের শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দেন। এসব বৈশিষ্ট্যের সাথে আমলাতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। সুতরাং বলা যায়, জনাব রিপন আমলাতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব দেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রিপনের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর