উদ্দীপকে সবুজের পরিবর্তে যদি সাইফের মতো ব্যক্তিরা থাকতো তবে বন্ধন টেলিকমটি আরও সফলতা অর্জন করতে পারতো- তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে সবুজের পরিবর্তে যদি সাইফের মতো সাধারণ অংশীদাররা থাকতো তবে বন্ধন টেলিকমটি আরও সফলতা অর্জন করতে পারতো' উক্তিটির সাথে আমি একমত। অংশীদারি ব্যবসায়ে সাধারণ অংশীদার চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতির অংশ পায়। এরা ব্যবসায় পরিচালনায় অংশ ও সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে, সীমিত অংশীদার মুনাফার ভাগ পেলেও কম ঝুঁকি বহন করে। এছাড়া এরা পরিচালনায়ও অংশ নেয় না। উদ্দীপকে সবুজ ও সাইফ দুই বন্ধু 'বন্ধন টেলিকম' নামে একটি অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। সবুজ সীমিত অংশীদার হওয়ায় ব্যবসায় পরিচালনায় অংশ নেন না। আবার কম ঝুঁকি বহন করেন। অন্যদিকে, সাইফ সাধারণ অংশীদার হিসেবে ব্যবসায় পরিচালনায় অংশ নেন। দায়িত্ব পালনের জন্য তিনি মুনাফার অংশ সম্মানি হিসেবে নেন। এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হয়ে অনেক জটিল কাজ সহজে করেন। উদ্দীপকের সাইফ একজন সাধারণ অংশীদার। তিনি পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে সাইফের দায়িত্ব অনেক বেশি থাকে। অন্যদিকে, সীমিত অংশীদার তুলনামূলক দায়িত্ব পালন করে। মূলত প্রতিষ্ঠানকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় সাধারণ অংশীদার। তাই ব্যবসায় প্রতিষ্ঠানে সাইফের মতো আরও সাধারণ অংশীদার থাকলে ব্যবসায় পরিচালনা অনেক সহজ হয়ে যেতো। আবার, আলোচনার মাধ্যমে সাধারণ অংশীদাররা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতো। এতে বন্ধন টেলিকমটি আরও সফলতা অর্জন করতে পারতো।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে সবুজের পরিবর্তে যদি সাইফের মতো ব্যক্তিরা থাকতো তবে বন্ধন ট…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর