শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সবুজ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সবুজ সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী নাবালক ব্যবসায়ের সীমিত অংশীদার হতে পারে। এ ধরনের অংশীদারের দায় ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এরা ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না। এ অংশীদার ব্যবসায়ের মুনাফার অংশ পায়। উদ্দীপকের সবুজ ও সাইফ দুই বন্ধু ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে 'বন্ধন টেলিকম' নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। সবুজের বয়স ১৬ বছর হওয়ায় তিনি নাবালক। ব্যবসায় পরিচালনায় তিনি অংশ নেন না। এছাড়া তার ঝুঁকির পরিমাণও কম। অর্থাৎ সবুজের দায় ব্যবসায়ে বিনিয়োগিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। এসব বৈশিষ্ট্যের সাথে সীমিত অংশীদারের মিল আছে। তাই সবুজকে সীমিত অংশীদার বলা যায়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

উদ্দীপকের সবুজ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।

উদ্দীপক

সবুজ ও সাইফ দুই বন্ধু ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে 'বন্ধন টেলিকম' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সবুজের বয়স ১৬ বছর হওয়ায় ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না এবং কম ঝুঁকি নেন। অপরদিকে, সাইফ ব্যবসায় পরিচালনায় অংশ নেন এবং অতিরিক্ত দায়িত্ব পালন করায় মুনাফার একটি অংশ সম্মানি হিসেবে নেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হয়ে অনেক জটিল কাজ সহজে করেন। বর্তমানে সাইফ একজন সফল ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন।

Dhaka · 2021

উত্তর

রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।

উত্তর

যে ব্যবসায় একক ব্যক্তির মালিকানায় গঠিত ও পরিচালিত হয়, তাকে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায় সহজে গঠন করা যায়। এতে কোনো আইনগত তেমন ঝামেলা নেই। ট্রেড লাইসেন্স সংগ্রহ করে। স্বল্প পুঁজি নিয়ে যে কেউ স্বাধীনভাবে এ ব্যবসায় গঠন করতে পারে। এসব সুবিধার জন্য একমালিকানা ব্যবসায় জনপ্রিয়।

উত্তর

উদ্দীপকের সবুজ সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী নাবালক ব্যবসায়ের সীমিত অংশীদার হতে পারে। এ ধরনের অংশীদারের দায় ব্যবসায়ে বিনিয়োজিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। এরা ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না। এ অংশীদার ব্যবসায়ের মুনাফার অংশ পায়। উদ্দীপকের সবুজ ও সাইফ দুই বন্ধু ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে 'বন্ধন টেলিকম' নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। সবুজের বয়স ১৬ বছর হওয়ায় তিনি নাবালক। ব্যবসায় পরিচালনায় তিনি অংশ নেন না। এছাড়া তার ঝুঁকির পরিমাণও কম। অর্থাৎ সবুজের দায় ব্যবসায়ে বিনিয়োগিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। এসব বৈশিষ্ট্যের সাথে সীমিত অংশীদারের মিল আছে। তাই সবুজকে সীমিত অংশীদার বলা যায়।

উত্তর

উদ্দীপকে সবুজের পরিবর্তে যদি সাইফের মতো সাধারণ অংশীদাররা থাকতো তবে বন্ধন টেলিকমটি আরও সফলতা অর্জন করতে পারতো' উক্তিটির সাথে আমি একমত। অংশীদারি ব্যবসায়ে সাধারণ অংশীদার চুক্তি অনুযায়ী লাভ-ক্ষতির অংশ পায়। এরা ব্যবসায় পরিচালনায় অংশ ও সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে, সীমিত অংশীদার মুনাফার ভাগ পেলেও কম ঝুঁকি বহন করে। এছাড়া এরা পরিচালনায়ও অংশ নেয় না। উদ্দীপকে সবুজ ও সাইফ দুই বন্ধু 'বন্ধন টেলিকম' নামে একটি অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। সবুজ সীমিত অংশীদার হওয়ায় ব্যবসায় পরিচালনায় অংশ নেন না। আবার কম ঝুঁকি বহন করেন। অন্যদিকে, সাইফ সাধারণ অংশীদার হিসেবে ব্যবসায় পরিচালনায় অংশ নেন। দায়িত্ব পালনের জন্য তিনি মুনাফার অংশ সম্মানি হিসেবে নেন। এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হয়ে অনেক জটিল কাজ সহজে করেন। উদ্দীপকের সাইফ একজন সাধারণ অংশীদার। তিনি পরিচালনার পাশাপাশি প্রতিষ্ঠানের যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে সাইফের দায়িত্ব অনেক বেশি থাকে। অন্যদিকে, সীমিত অংশীদার তুলনামূলক দায়িত্ব পালন করে। মূলত প্রতিষ্ঠানকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় সাধারণ অংশীদার। তাই ব্যবসায় প্রতিষ্ঠানে সাইফের মতো আরও সাধারণ অংশীদার থাকলে ব্যবসায় পরিচালনা অনেক সহজ হয়ে যেতো। আবার, আলোচনার মাধ্যমে সাধারণ অংশীদাররা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারতো। এতে বন্ধন টেলিকমটি আরও সফলতা অর্জন করতে পারতো।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।