জারীফ স্টিল লি. এর ব্যবস্থাপকের ১০% বোনাস দেওয়ার সিদ্ধান্তটি ব্যবস্থাপনার কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জারীফ স্টিল লি.-এর ব্যবস্থাপকের ১০% বোনাস দেওয়ার সিদ্ধান্তটি ব্যবস্থাপনার প্রেষণা কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে কর্মীদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করা যায়। শুধু নির্দেশনা দিলেই কর্মীরা কাজ করে না। বরং, তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহও সৃষ্টি করতে হয়। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে উৎসাহ বাড়ানো হয়। কর্মীদের মধ্যে কাজের উৎসাহ তৈরির এ প্রক্রিয়াই হলো প্রেষণা। উদ্দীপকে জনাব জারীফ জারীফ স্টিল লি.-এর ব্যবস্থাপক। তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিষ্ঠানের মুনাফার ১০% কর্মচারীদের বোনাস হিসেবে দেওয়া হবে। এই ঘোষণায় কর্মীদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। কারণ কর্মীরা সবচেয়ে বেশি আনন্দিত হয় আর্থিকভাবে কোনো সুবিধা পেলে। এতে তারা মালিকের প্রতি সন্তুষ্ট ও অনুগত থাকে। আর তারা প্রতিষ্ঠানকে নিজের মনে করে কাজ করে। এটি কর্মীদের মনোবলকে অনেক বাড়িয়ে দেয়। এসব বৈশিষ্ট্যের সাথে প্রেষণার মিল আছে। সুতরাং, জনাব জারীফ কর্মীদের প্রেষণা দেওয়ার সিদ্ধান্ত নেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জারীফ স্টিল লি. এর ব্যবস্থাপকের ১০% বোনাস দেওয়ার সিদ্ধান্তটি ব্যবস্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর