উদ্যোক্তা হিসেবে জনাব সাহেদের মধ্যে যে সফল গুণাবলির প্রকাশ ঘটেছে তা আলোচনা করো।
উত্তর: সফল গুণাবলির প্রকাশই উদ্যোক্তা হিসেবে জনাব সাহেদকে সফল করেছেন বলে আমি মনে করি। উদ্যোক্তা হতে হলে কিছু গুণের উপস্থিতি ও এর প্রকাশ থাকতে হয়। এ গুণগুলো একজন উদ্যোক্তাকে সফল করে গড়ে তোলে। উদ্যম, সাহস, সাংগঠনিক ক্ষমতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা প্রভৃতি উদ্যোক্তার গুণাবলি। উদ্দীপকের জনাব সাহেদ একজন পাইকারি ব্যবসায়ী। তিনি পণ্য গুদামে সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করেন। এতে তিনি বেশ লাভবান হন। আগুন লেগে তিনি বেশ ক্ষতিগ্রস্ত হন। কিন্তু তিনি মনোবল না হারিয়ে পুনরায় ব্যবসায় শুরু করে সফল হন। আগুন লেগে জনাব সাহেদের সংরক্ষিত পণ্য পুড়ে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তিনি হার মানেননি। আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে নতুন উদ্যমে আবার ব্যবসায় শুরু করেন। অর্থাৎ তিনি একজন সাহসী সংগঠক। তিনি ঝুঁকি আছে জেনেও পরবর্তীতে একই ধরনের ব্যবসায় পরিচালনা করছেন। এটি তার ঝুঁকি গ্রহণের ক্ষমতা গুণটির পরিচয় বহন করে। অন্যদিকে, তিনি ক্ষতিগ্রস্ত হলেও নতুনভাবে ব্যবসায় শুরু করেন। কারণ তার মধ্যে ছিল চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা। আর এ গুণগুলোর সফল প্রকাশই একজন উদ্যোক্তা হিসেবে জনাব সাহেদকে সফল করেছে।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
উদ্যোক্তা হিসেবে জনাব সাহেদের মধ্যে যে সফল গুণাবলির প্রকাশ ঘটেছে তা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর