মি. আলমাসের কোন পদক্ষেপের কারণে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়? বিশ্লেষণ করো।
উত্তর: মি. আলমাস প্রেষণামূলক পদক্ষেপ নেওয়ার কারণে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়। প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহী এবং উৎসাহী করার জন্য প্রেষণা দেওয়া হয়। এতে কর্মীরা সন্তুষ্ট থাকে। তারা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয়। উদ্দীপকের মি. আলমাস একজন কাপড় ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানে কর্মীরা সুষ্ঠুভাবে কাজের দায়িত্ব ও কর্তব্য পালন করেন। কিন্তু মাঝে মাঝে কর্মীরা কাজের প্রতি, আগ্রহ হারিয়ে ফেলেন। মি. আলমাস এ বিষয়টি উপলব্ধি করেন। তিনি আরো পাঁচজন কর্মী নিয়োগ ও বছরে ৪টি বোনাস দেওয়ার প্রস্তাব দেন। এখানে তিনি প্রেষণাদানের চিন্তা করেছেন। আর্থিক প্রেষণা পেলে কর্মীরা সবচেয়ে বেশি আনন্দিত হয়। এ ধরনের প্রেষণা পেলে কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। তাই মি. আলমাস বোনাস দেওয়ার চিন্তা করেন। ফলে কর্মীরা আরো ভালোভাবে কাজ করতে আগ্রহী হবে। এছাড়া, আরো পাঁচজন কর্মী নিয়োগ দিলে বিদ্যমান কর্মীদের কাজের চাপ কমবে। সকলের প্রচেষ্টায় মান ভালো হবে। আর সঠিক সময়েই সব কাজ শেষ করা সম্ভব হবে। এতে প্রতিষ্ঠানটি দ্রুত লক্ষ্য অর্জন করতে পারবে। সুতরাং, মি. আলমাস কর্মীদের এভাবে উদ্বুদ্ধ করতে প্রেষণার পদক্ষেপটি নিয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
মি. আলমাসের কোন পদক্ষেপের কারণে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর