মি. তানভীরের ব্যবসায়ে সাফল্য অর্জনে কী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. তানভীরের ব্যবসায়ে সাফল্য অর্জনে মূলধন সংগ্রহ, প্রচার প্রভৃতি ব্যবস্থা নিয়েছেন বলে আমি মনে করি। ব্যবসায় করার জন্য অপরিহার্য উপাদান হলো মূলধন। আর মূলধন সংগ্রহ করার উৎস হলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান (যেমন: ব্যাংক)। অন্যদিকে ব্যবসায়ের পরিচিতি ও কেনা-বেচা বাড়াতে প্রচার ভূমিকা রাখে। উদ্দীপকের মি. তানভীর নট্রামস থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি অনলাইনের গুরুত্ব অনুধাবন করেন। তাই একটি অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছেন। এ কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সফলতা অর্জন করেন। মি. তানভীরের অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র হলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাই এটি স্থাপনে তাকে মূলধন সংগ্রহ করতে হয়েছে। এক্ষেত্রে তিনি ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছেন। কারণ ব্যাংক উদ্যোক্তার ব্যবসায় স্থাপনের জন্য সহজ শর্তে ঋণ সরবরাহ করে। এছাড়া শুধু ব্যবসায় স্থাপন ও পরিচালনায় সীমাবদ্ধ থাকলেই হয় না। ব্যবসায়ের প্রচারের ব্যবস্থাও করতে হয়। এতে গ্রাহকদের কাছে পরিচিতি বাড়ে। ফলে ক্রেতা বা গ্রাহক বেড়ে যায় বলে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ে এবং সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, ব্যবসায় সাফল্য অর্জনে মি. তানভীর মূলধন সংগ্রহ, প্রচার প্রভৃতি ব্যবস্থা করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
মি. তানভীরের ব্যবসায়ে সাফল্য অর্জনে কী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন ব…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর