মি. তানভীরের কার্যক্রমটি কোন ধরনের? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের মি. তানভীরের কাজটি আত্মকর্মসংস্থানের অন্তর্ভুক্ত। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। এর মাধ্যমে স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা, চেষ্টা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। এভাবে কোনো ব্যক্তি নিজেই তার বেকারত্ব দূর করে আয় বাড়াতে পারে। উদ্দীপকের মি. তানভীর 'নট্রামস থেকে প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে অনলাইনের গুরুত্ব ও চাহিদা অনেক বেশি। তাই তিনি অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছেন। এর মাধ্যমে তিনি নিজের জীবিকা অর্জনের ব্যবস্থা নিজেই করতে পারবেন। এজন্য তার পুঁজি, নিজস্ব চিন্তা, চেষ্টা ও দক্ষতাই যথেষ্ট। এছাড়া, এ কাজ তার বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। এভাবে নিজের কাজের সুযোগ ও আয়ের ব্যবস্থা করার সাথে আত্মকর্মসংস্থানের মিল আছে। সুতরাং, মি. তানভীরের কাজটিকে আত্মকর্মসংস্থান বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
মি. তানভীরের কার্যক্রমটি কোন ধরনের? বর্ণনা দাও।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর